মুম্বই: মুম্বইয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় আরও একবার পোক্ত হল যে, তরমুজ খেয়ে তাঁদের মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ ইঁদুর মারার বিষ জিঙ্ক ফসফাইড। ময়নাতদন্তের রিপোর্টে এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। গত ২৫ এপ্রিল আবদুল্লা দোকাদিয়া ও তাঁর পরিবারের মৃত্যুতে প্রথমেই উঠে এসেছিল তরমুজের জেরে বিষক্রিয়ার তত্ত্ব। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, গৃহকর্তার শরীরে মিলেছে প্রাণঘাতী মরফিন। তবে ময়নাতদন্তের পর জানা গেল, মৃত্যুর পিছনে রয়েছে প্রাণঘাতী জিঙ্ক ফসফাইড। তবে সেটা কীভাবে শরীরের মধ্যে ঢুকল, তা নিয়ে তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।