• গোসাবায় ধৃত ২ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবার এক দাগি দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পরিতোষ হালদার। বুধবার রাতে সোনারপুর থানার কোদালিয়া থেকে তাঁকে ধরেছে গোসাবা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক খুন, অস্ত্র আইনে মামলা রয়েছে। ভোটের আগে ওই দ্বীপাঞ্চলে গুলি চালানোর একটি ঘটনা ঘটেছিল। তাতেও নাম জড়িয়েছিল এই পরিতোষের। নির্বাচন কমিশনের খাতায় তাঁকে হিস্ট্রি শিটার হিসাবে চিহ্নিত করা হয়েছিল। গোসাবার বাসিন্দা হলেও সোনারপুরে থাকতেন ওই দুষ্কৃতী। তাঁকে ধরার জন্য পুলিশ তক্কে তক্কে ছিল। অবশেষে বুধবার রাতে খবর আসতেই বাড়ি থেকে ধরা হয় পরিতোষকে। এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বুধবার রাতে ক্যানিং থানা এলাকার বিশ্বব্যাঙ্ক সংলগ্ন এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম সৌমেন সানা ওরফে পাপ্পু। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি উন্নতমানের দেশি পিস্তল এবং একটি ৮ এমএম তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশি টহলদারির সময় খবর আসে যে, এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হাতে-নাতে ধরে ফেলে। 
  • Link to this news (বর্তমান)