• ‘ঘুরে দাঁড়াব’, অঙ্গীকার মমতা ও অভিষেকের
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘লড়াই করেই আবার ফিরব’—স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরাজিত প্রার্থীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরাজিতদের মন শক্ত করার পরামর্শ দিয়েছেন তাঁরা। বলা হয়েছে কর্মী এবং এলাকার মানুষের পাশে থাকতে। এবার তৃণমূল পেয়েছে ৮০টি আসন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, তারা হারেনি। 

    ভোট লুট করে তাদের হারানো হয়েছে। তাই পরাজিত তৃণমূল প্রার্থীদের মানসিকভাবে ভেঙে না পড়ার পরাশর্ম দেওয়া হয়েছে। মনোবল বাড়াতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। কালীঘাটে মমতার বাসভবনে  ডেকে পাঠানো হয় মানস ভুঁইয়া, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্যদের। নেত্রী এবং অভিষেকের সঙ্গে দেখা করেন পরাজিত তৃণমূল প্রার্থীরা। দলীয় সূত্রের খবর, তখন মমতা বলেন, এখন আমাদের প্রধান কাজ মানুষের পাশে থাকা। সবার সঙ্গে যোগাযোগ আরো বৃদ্ধি। যেকোনো অশান্তির খবর পেলেই ছুটে যেতে হবে। অত্যাচারিতদের রক্ষা করতে হবে। অভিষেকের বার্তা, নির্বাচনের ফলাফল পর্যালোচনা সাপেক্ষে সমস্ত সমস্যার সমাধান করতে হবে।
  • Link to this news (বর্তমান)