উল্টোডাঙায় আগুন
বর্তমান | ০৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙা থানা এলাকার ক্যানাল সার্কুলার রোডের একটি প্লাইউডের কারখানায় বুধবার রাতে ভয়াবহ আগুন লাগে। রাত ৩টে নাগাদ এই আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। ছ’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ঘটনায় হতাহতের খবর নেই। সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে কারখানাটি।
Link to this news (বর্তমান)