• তৃণমূলকে পার্টি অফিস ফিরিয়ে দিলেন চুঁচুড়ার পদ্ম বিধায়ক
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূলের পার্টি অফিস দখল করেছিল বিজেপি কর্মীরা। নিজে গিয়ে সেই পার্টি অফিস থেকে বিজেপির পতাকা খুলে দিলেন চুঁচুড়ার নতুন বিধায়ক সুবীর নাগ। বৃহস্পতিবার দুপুরে চুঁচুড়ার তালাডাঙায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, গত ৫ মে তৃণমূলের একটি অফিস দখল করে নিয়েছিল বিজেপি। বিষয়টি জানার পরে এদিন সেখানে গিয়ে বিজেপির পতাকা খুলে দেন সুবীরবাবু। স্থানীয় তৃণমূল কর্মীদের ডেকে পার্টি অফিসে বসান তিনি। পরে সুবীরবাবু বলেন, যা হয়েছে তা বিজেপির সংস্কৃতি নয়। কোথাও অতি উৎসাহে বা পুরানো ক্ষোভে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এদিন পার্টি অফিস থেকে বিজেপির পতাকা খুলে দেওয়া হয়েছে। আশা করছি, দল কী চায়, তা দলীয় কর্মীরা বুঝে গিয়েছেন।
  • Link to this news (বর্তমান)