• শমীকের নামে টাকা চেয়ে প্রতারণা
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজ্যজুড়ে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। বাংলায় ফের পালাবদল। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নামে ভুয়ো প্রোফাইল খোলার অভিযোগ উঠল। এমনকি, তাঁর নাম ব্যবহার করে একটি নম্বর থেকে ফোন করে অনেকের কাছে টাকাও চাওয়া হচ্ছে! বিষয়টি নজরে আসতেই বুধবার রাজ্য বিজেপির অফিস থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যে প্রতারকরা এই ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। খোঁজ চলছে অভিযুক্তের।

    বিশিষ্ট লোকজন, সরকারের উচ্চ পদস্থ আইএএস অফিসার, আইপিএস অফিসারদের নামেও এর আগে এই ধরনের প্রতারণার অভিযোগ এসেছে। গেরুয়া ঝড়ের মুহূর্তে এবার বিজেপির রাজ্য নেতার নাম ব্যবহার করেছে প্রতারকরা।
  • Link to this news (বর্তমান)