• Breaking News Live: মাধ্যমিকের মেধাতালিকায় ১৩১, প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র
    এই সময় | ০৮ মে ২০২৬
  • উত্তর দিনাজপুর থেকে ১৪ জন, বীরভূম থেকে ৬ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১ জন, বাঁকুড়ার ১৪ জন, নদিয়া থেকে ৩, হুগলি থেকে ৯ জন, কোচবিহার থেকে ৭, পুরুলিয়া থেকে ৯, মালদা থেকে ৫, মুর্শিদাবাদ থেকে ৩, পশ্চিম বর্ধমান থেকে এক জন, জলপাইগুড়ি থেকে এক জন স্থান পেয়েছেন মেধাতালিকায়।

    পঞ্চম স্থান অধিকার করেছে অনরণ্য সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৩। বালুরঘাট হাইস্কুলের ছাত্র সে ৷

    মাধ্যমিকে চতুর্থ পূর্ব মেদিনীপুরে ছত্রি বিবেকানন্দ বিদ্যাভবনের অরিজিৎ বর। তার প্রাপ্ত নম্বর ৬৯৪।

    এ বছর তৃতীয় স্থানে রয়েছে তিন পড়ুয়া। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা। পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কনকুমার জানা বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল। তারা তিনজনেই পেয়েছে ৬৯৫।

    মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরোজিনী দেবী শিশুমন্দির হাইস্কুলের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬।

    চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। তিনি পেয়েছে ৯৯.৭১ শতাংশ নম্বর।

    এ বছর মেধা তালিকায় স্থান পেয়েছে ১৩১ জন। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮২.৮৩ শতাংশ।

    সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, চলতি বছরে পাশের হারে শীর্ষে কালিম্পং। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুরের স্থান। পাশের হারে তৃতীয় কলকাতা।

    ৮৪ দিনের মাথায় প্রকাশিত হলো ২০২৬ সালের মাধ্যমিকের রেজ়াল্ট। সাংবাদিক বৈঠকে ফলপ্রকাশ করছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। চলতি বছরে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থী ৯ লাখ ৭১ হাজারেরও বেশি।

    বিহারে ছাপরা-সিওয়ান মেন রোডে (NH-531) বানওয়ার ফ্লাইওভার ব্রিজের কাছে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তিন। গুরুতর জখম হয়েছেন নয় জন। সারন জেলার দাউদপুর-একমা এলাকায় এ দিন সকাল ৬টা নাগাদ ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানের সঙ্গে দ্রুত গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দু'জন পুরুষ ও এক মহিলা ঘটনাস্থলেই মারা যান।

    বিজেপি সরকারের ক্যাবিনেট কী রকম হবে? কে হবেন মুখ্যমন্ত্রী? তা ঠিক করতে আজ, শুক্রবার কলকাতায় আসছেন অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছছেন ওডিশায় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনিও থাকবেন বৈঠকে। সূত্রের খবর, কলকাতায় এসে প্রথমে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    ট্যারিফ নিয়ে আদালতে ফের ধাক্কা খেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ট্যারিফ নীতিকে আগেই ‘বেআইনি’ বলে বাতিল করে দিয়েছিল আমেরিকান সুপ্রিম কোর্ট। কিন্তু তার পরেও দমেননি তিনি। উল্টে ১০ শতাংশ অস্থায়ী ট্যারিফ ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সেই ট্যারিফও বাতিল করে দিল নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল ট্রেড কোর্ট। বিচারপতিরা স্পষ্ট ভাষায় বলে দেন, ‘এই আইন অবৈধ। সঠিক ভাবে লাগু করা হয়নি।’

  • Link to this news (এই সময়)