• বাংলায় পালাবদল ৯ মে! উত্তেজনা তুুঙ্গে গেরুয়া শিবিরের
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জোর কদমে চলছে প্রস্তুতি। গেরুয়া শিবিরের উত্তেজনা এখন তুঙ্গে৷ মমতা ব্যানার্জির ‘না’ শোনার দু’দিন কাটতে না কাটতেই কড়া পদক্ষেপ রাজভবনের। বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রাজ্য মন্ত্রিসভা ও বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল।

    গত ৪ মে ভোটের ফল বেরোলে দেখা যায়, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। এর পরেই বৃহস্পতিবার সংবিধানের ১৭৪(২)(খ) ধারা প্রয়োগ করে বিধানসভা বিলোপের কথা ঘোষণা করেন রাজ্যপাল। লোক ভবন (আগে যা রাজভবন ছিল) থেকে জানানো হয়েছে, সংবিধান মেনেই এই নির্দেশ সঙ্গে সঙ্গে কার্যকর করা হচ্ছে।

    ভোটে হারের পর অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন। তাঁর পাল্টা দাবি ছিল, এই ফল ‘আসল জনমত’ নয়।

    তবে টালবাহানা চললেও আগামী ৯ মে রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান একপ্রকার নিশ্চিত।

    পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা এক নজিরবিহীন পালাবদল। এখন প্রশ্ন একটাই - কে হবেন মুখ্যমন্ত্রী? দৌড়ে সবথেকে এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও স্বপন দাশগুপ্তর নাম নিয়েও জল্পনা তুঙ্গে।
  • Link to this news (আজকাল)