আজকাল ওয়েবডেস্ক: দিল্লি থেকে রওনা দিয়েছেন অমিত শাহ। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে ১১ টার মধ্যে নামবেন তিনি। তারপরেই শুক্রবার একাধিক বৈঠক রয়েছে তাঁর৷ দুপুর তিনটের সময় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আজই কি তবে চূড়ান্ত সিদ্ধান্ত কে হবে মুখ্যমন্ত্রী? দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফা নির্বাচনের আগ পর্যন্ত এ রাজ্যেই ছিলেন তিনি। ২০০ আসনের বেশি জয়লাভের পর প্রথম কলকাতায় আসছেন। অমিত শাহ কলকাতায় আসার পরই একাধিক বৈঠক রয়েছে।
জানা গিয়েছে, বেলা ১২ টা থেক বঙ্গ বিজেপি শিশু নেতৃত্বদের সঙ্গে বৈঠক রয়েছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শমীক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বরা থাকবেন বৈঠকে। এরপর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সমস্ত বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সেখানে বিজেপি পরিশোধীয় দলের সদস্য তথা বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক চলবে। সূত্রের খবর, সেখান থেকেই ঠিক হতে পারে কে হবে মুখ্যমন্ত্রী? কোন দপ্তরে কে দায়িত্বে থাকবেন সেই সমস্ত বিষয়েই আলোচনা হতে পারে বলে খবর। মুখ্যমন্ত্রী ঘোষণা আজ হবে না আগামীকাল তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে৷ আগামীকাল ৯ মে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলায় পালাবদল।