• মাধ্যমিকের প্রথম দশে কোন জেলার কোন স্কুল?
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ৮ মে, শুক্রবার, আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।  পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল  ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। চলতি বছরের পরীক্ষায় এর মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন। ছাত্রী ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০জন।পাশের হার ৮৬.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশের মেধাতালিকায় রয়েছে ১৩১ জন।  এর মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে  ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। ১৯টি জেলার ১৩১ জন মেধাতালিকায় প্রথম দশে। উত্তর দিনাজপুর থেকে রয়েছে ১৪ জন,  বীরভূম থেকে ৬ জন, দক্ষিণ ২৪ পরগণা ১১ জন, বাঁকুড়া ১৪ জন, হুগলী ৯ জন।  রইল বিস্তারিত মেধাতালিকা -

    প্রথমঃ  অভিরূপ ভদ্র, সারদা বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৯৮। 

    দ্বিতীয়ঃ প্রিয়তোষ মুখোপাধ্যায়, সরোজিনী দেবী স্মৃতিমন্দির। প্রাপ্ত নম্বর ৬৯৬। 

    তৃতীয়ঃ সৌর জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। অঙ্কন কুমার জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির। মৈনাক মন্ডল, বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯৫।
  • Link to this news (আজকাল)