• প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং
    প্রতিদিন | ০৮ মে ২০২৬
  • পরীক্ষার প্রায় তিনমাসের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল (Madhyamik Result 2026)। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৫৯ হাজার পরীক্ষার্থী। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। যা শতাংশের হিসেবে ৯৫.১০। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। প্রথম দশে স্থান পেয়েছে ১৩১ জন। 

    মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্ষদ সভাপতি ফল ঘোষণার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।

    কোথায় দেখা যাবে ফলাফল?

    সবার প্রথমে পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটে  www.wbbsedata.com- যেতে হবে। তারপর রেজাল্ট লেখা ট্যাবে ক্লিক করতে হবে। নতুন পেজ খোলার পর সেখানে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর, জন্ম তারিখ-সহ অন্যান্য তথ্য দেওয়ার পর রেজাল্ট দেখা যাবে। পাশে প্রিন্টের অপশনও থাকবে। প্রয়োজন হলে সেই রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবেন পড়ুয়ারা। এ ছাড়াও সংবাদ প্রতিদিন-এও দেখতে পাবেন রেজাল্ট। তার জন্য https://result.sangbadpratidin.in/ -এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি রেজাল্টের পেজে যাওয়া যাবে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)