• সোশাল মিডিয়ায় এখনও লেখা ‘মুখ্যমন্ত্রী’, রাজ্যপালের বিধানসভা ভঙ্গের নির্দেশের পরও অবস্থানে অনড় মমতা
    প্রতিদিন | ০৮ মে ২০২৬
  • জনতার রায়কে প্রাধান্য না দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চক্রান্ত হয়েছে, তিনি হারেননি। তাই ইস্তফা দেবেন না। বাধ্য হয়েই মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার বিধানসভা ভঙ্গের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। অর্থাৎ এই মুহূর্তে আর মুখ্যমন্ত্রী পদে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোশাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখলে দেখা যাচ্ছে, তাঁর বায়োতে লেখা ‘মুখ্যমন্ত্রী’। অর্থাৎ রাজ্যপালের নির্দেশ সত্ত্বেও ‘চেয়ার’ ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]  
  • Link to this news (প্রতিদিন)