• শহরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিমানবন্দরে স্বাগত জানানো হল তাঁকে৷

    শুক্রবার বিমানবন্দরে তাঁকে দেখতে উপচে পড়ে ভিড়। ঢাকের তালে সুরের ছন্দে স্বাগত জানান হয় অমিত শাহ-কে। 

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেই প্রথমে দক্ষিণেশ্বর যান। সেখানে ভবতারিনী মায়ের মন্দিরে পুজো দেন। সেখান থেকে নিউ টাউনের একটি হোটেলে আসেন। জানা গিয়েছে, সেখানেই তাঁর বৈঠক রয়েছে। শুক্রবার টানা বৈঠক চলবে৷ 

    সূত্রের খবর, আগামী ৯ই মে সকাল ১০টা ৩৫-এ হোটেল থেকে বেরিয়ে ব্রিগেডের উদ্দেশে রওনা দেবেন। এরপর ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বারোটা বেজে কুড়ি মিনিটে ব্রিগেড থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে বারোটা বেজে ৪৫ মিনিটে রওনা দিবেন দিল্লির উদ্দেশে। 

    সূত্রের খবর, এরাজ্যেও একজন উপমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার তালিকায় কারা রয়েছেন। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে দিলীপ ঘোষ বঙ্কিম ঘোষ, রুপা গাঙ্গুলি, রীতেশ তিওয়ারি, সজল ঘোষ, বিমান ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, ইন্দ্রনীল খাঁ, রত্না দেবনাথ, তাপস রায় সহ আরও অনেকে।

    সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে ২০৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে গেরুয়া শিবির। এবার পালা মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের। প্রাক নির্বাচনি নিয়ন্ত্রণের রাশ অমিত শাহ রেখেছিলেন নিজের হাতে। এবার ভোট পরবর্তী আবহে রাজ্যে দল ও প্রশাসনের সার্বিক কাঠামো ঠিক করতে সেই অমিত শাহই বাজি স্বয়ং নরেন্দ্র মোদির। মঙ্গলবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় দলের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছে।
  • Link to this news (আজকাল)