• বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? BJP-র সৌমিত্রের তাত্‍পর্যপূর্ণ ইঙ্গিত
    আজ তক | ০৮ মে ২০২৬
  • আজ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করে নেবে ভারতীয় জনতা পার্টি। সেই মতো রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবে বিজেপি। সেখানেই ঠিক হবে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। যদিও সিএম কে হতে পারেন, তাঁর একটা আভাস আজ দিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।   

    তিনি বলেন, 'একজন জননেতা মুখ্যমন্ত্রী হবেন। যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে পারবেন, তিনিই হবেন।' 

    আর তাঁর এই বার্তা বিশেষভাবে ইঙ্গিতবাহী। তিনি যে কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন, সেটাও অনেকের কাছেই পরিষ্কার। যদিও একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে বিজেপিতে একাধিক জননেতা রয়েছেন। তাই কোনও একজনকে এখনই ধরে নেওয়া কোনওভাবেই ঠিক হবে না। বরং আরও একটু অপেক্ষা করতে হবে। তাহলেই সামনে চলে আসবে নাম। 

    যদিও শুভেন্দু একা নন, তার পাশাপাশি চর্চায় উঠে আসছে বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নাম। 'সভ্য-ভদ্র' বাঙালি অস্মিতার সঙ্গে মাননসই শমীককে শেষ মূহূর্তে মুখ্যমন্ত্রী করে চমক দিতে পারে বিজেপি নেতৃত্ব বলে দাবি করছেন অনেকে। এছাড়াও মহিলা মুখের মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পলের নাম উঠে আসছে। এখন দেখার সত্যিই কে মুখ্যমন্ত্রী হন। 

    দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো
    আজ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে হোটেল যাওয়ার পথে একই গাড়িতে ছিলেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। রাস্তায় তাঁদের একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জল্পনা রয়েছে। 

     
  • Link to this news (আজ তক)