বাইরে আঁটসাঁট নিরাপত্তা। চারিদিকে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যেই ঢাক-তাসা বাজিয়ে একে একে বিজেপির জয়ী প্রার্থীদের স্বাগত জানানো হচ্ছে। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের বৈঠক উপলক্ষে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারকে কার্যত উৎসবস্থলে পরিণত করেছে পদ্মশিবির।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভারই নাম স্থির হওয়ার কথা। আনুষ্ঠানিক ভাবে দুপুর ৩টেয় বৈঠক হওয়ার কথা থাকলেও, তা সময়ে শুরু হয়নি। সূত্রের খবর, বিকেল ৪টের সময়েও বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এসে পৌঁছননি শাহ। এসে পৌঁছননি ভবানীপুরে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যেরা। বিজেপির একটি সূত্রের খবর, সকলেই আর কিছু ক্ষণের মধ্যে পৌঁছবেন। তার পরেই বৈঠক শুরু হবে।
বিস্তারিত আসছে...