• মমতা-অভিষেককে এক্স মাধ্যমে আনফলো কলকাতা পুলিশের, ফলো মোদি-শুভেন্দুকে
    প্রতিদিন | ০৯ মে ২০২৬
  • ছাব্বিশের নির্বাচনে বাংলার রাজনৈতিক পালাবদল। গত ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটিয়ে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় বাংলার ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা হারানোর পরই এবার কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন ফলো করল কলকাতা পুলিশ। উল্লেখযোগ্য বিষয় হল, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পিএমও ইন্ডিয়া, অমিত শাহ এবং হোম মিনিস্টার ইন্ডিয়া পেজটিকেও ফলো করা শুরু করেছে কলকাতা পুলিশ।

    এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ থেকে শুরু করে কলকাতা ট্রাফিক পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, সবাই শাসকদলের হয়ে কাজ করতে বলেই অভিযোগ উঠত। তবে রাজনৈতিক পালাবদল হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটার থেকে আনফলো করে দিল কলকাতা পুলিশ।

    যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারা এখনও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করে রেখেছেন। এদিকে আজ ঐতিহাসিক ব্রিগেডে মোদি-শাহের উপস্থিতিতে শপথগ্রহণ করলেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা বিজেপি মন্ত্রিসভার হাতে যাবে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব। ক্ষমতা বদল হতে না হতেই আন ফলো ট্রেন্ড শুরু করে দিল কলকাতা পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)