• প্রতারণা, খোয়া গেল ৫৮ লক্ষ টাকা
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উচ্চ রিটার্নের আশায় বিনিয়োগ প্রতারণার ফাঁদে পা দিয়ে ৫৮ লক্ষ টাকা খোয়ালেন বাগুইআটির চিনারপার্কের এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়া থেকে তিনি একটি মোবাইল অ্যাপ্লিকেশন পেয়েছিলেন। সেখানে প্রতারকরা একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ অফিসার পরিচয় দিয়ে বিনিয়োগের টোপ দেয়। দ্রুত ২৫ শতাংশ হারে রিটার্নের আশ্বাস দেওয়া হয়েছিল। সেই লোভে পড়ে ৪৯ বছর বয়সি ওই ব্যক্তি কয়েক দফায় ৫৮ লক্ষ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করে ফেলেন। কিন্তু, রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগ করা অর্থই তিনি ফিরে পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি বৃহস্পতিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)