• আজ নয়া সরকারের শপথ, শহরে ঐতিহ্যশালী ভবনে গেরুয়া আলো
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার ২৫ শে বৈশাখে শপথ নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ। তার আগে কলকাতা শহরে বিশেষ করে ধর্মতলা-ডালহৌসি চত্বরে বিভিন্ন ঐতিহ্যশালী ভবন গেরুয়া রঙের আলোয় সাজানো হয়েছে। জানা গিয়েছে, পুরসভার শীর্ষ কর্তৃপক্ষের তরফে এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভা বিল্ডিং, নিউ মার্কেটের পুরানো হগ বিল্ডিং এবং টাউন হল গেরুয়া রঙের লাইটিং করার নির্দেশ দেওয়া হয়। তারপরে শুক্রবার রাতের মধ্যে গেরুয়া রঙের আলোক মালায় সেজে উঠেছে পুর-ভবন।

    সূত্রের খবর, নতুন সরকারের শপথ গ্রহণের আগে পুরসভার শীর্ষ আধিকারিকের তরফে হেরিটেজ এবং লাইটিং বিভাগকে পুরানো স্পটলাইটগুলি বন্ধ রেখে গেরুয়া রংয়ের আলো জ্বলানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু, গেরুয়া রঙের এত স্পটলাইট এক রাতের মধ্যে বসানো সম্ভব নয়। তাই ঠিক হয়, ওই রঙের বাল্ব বা টুনি লাইটের চেইন এই তিনটি বিল্ডিংয়ে ঝুলিয়ে দেওয়া হবে। তাই শুক্রবার রাতে বিভিন্ন জায়গা থেকে গেরুয়া রংয়ের টুনি লাইটের চেইন জোগাড় করে আপাতত এই তিনটি ঐতিহ্যশালী ভবন সাজানো হয়েছে।পাশাপাশি ধর্মতলা, ব্রেবোন রোড সহ শহরের ধর্মতলা কেন্দ্রিক এবং মধ্য কলকাতার জংশন পয়েন্টগুলিকেও গেরুয়া রংয়ের লাইটে সাজাতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 
  • Link to this news (বর্তমান)