ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে শুক্রবারই নিযুক্ত করা হয়েছে এস এন রাজা সুব্রামানিকে। এ বার নিযুক্ত হলেন ভারতের নতুন নৌসেনার প্রধান। ওই পদে নিয়োগ করা হয়েছে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে। তিনি বর্তমানে মুম্বইতে Western Naval Commander। আগামী ৩১ মে ২৭তম নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন স্বামীনাথন। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৮ পর্যন্ত নৌসেনা প্রধানের পদে বহাল থাকবেন তিনি।
স্বামীনাথনের আগে নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ২০২৪-এর এপ্রিলের ৩০ তারিখে এই পদে দায়িত্বগ্রহণ করেছিলেন ত্রিপাঠী। ২০২৩ সালের ৬ অক্টোবর Chief of Personnel পদে নিযুক্ত হন কৃষ্ণ স্বামীনাথন। পরে তিনি Western Naval Commander পদে নিযুক্ত হন।
পুনের National Defence Academy থেকে পড়াশোনা করেছেন কৃষ্ণ স্বামীনাথন। নিউ দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক হন তিনি। এরপরে কোচিন বিশ্ববিদ্যালয় থেকে Telecommunication-এ স্নাতকোত্তরের পড়াশোনা করেন তিনি। এরপরে লন্ডনের কিং’স কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স, মুম্বই ইউনিভার্সিটি থেকে M Phil এবং মুম্বই ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজে PhD করেন।
নিজের কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন স্বামীনাথন। ১৯৮৭ সালের ১ জুলাই তিনি নৌবাহিনীতে যোগ দেন। Communication and Electronic Warfare-এ বিশেষজ্ঞ স্বামীনাথন। তাঁর কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ পরিচালনা করেছেন স্বামীনাথন। মিসাইল ভেসেল INS Vidyut এবং INS Vinas, মিসাইল করভেট INS Kulish, Guided Missile Destroyer INS Mysore এবং Aircraft Carrier INS Vikramaditya-কে নেতৃত্ব দিয়েছেন।
নৌবাহিনীতে যোগ দেওয়ার পরে শুধুই যুদ্ধজাহাজকে নির্দেশ দেওয়া নয় — একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনিংয়েও প্রধান পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন স্বামীনাথন। কোচিতে Southern Naval Command-এর প্রধান কার্যালয়ে ট্রেনিংয়ের প্রধান পর্যবেক্ষক ছিলেন স্বামীনাথন। এ ছাড়াও Sea Training, Western Fleet, Offshore Defense Academy Group এবং Defence of the Government of India-র ফ্ল্যাগ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।