• শুভেন্দুর মন্ত্রিরসভায় মহিলা এখনও একজনই
    আজকাল | ০৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্ত্রিসভায় কারা ঠাঁই পেলেন। এখনও শুভেন্দুর মন্ত্রিসভায় পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন। তালিকায় রয়েছেন- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনীয়া।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেন।

    এক নজরে পাঁচ মন্ত্রী:

    দিলীপ ঘোষদিলীপ ঘোষ একজন প্রবীণ বিজেপি নেতা এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি। মূলত আরএসএস-এর একজন পূর্ণকালীন প্রচারক হিসেবে দায়িত্ব সামলেছেন, ২০১৪ সালের পর বাংলায় বিজেপির তৃণমূল স্তরে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। খগড়পুর থেকে বিধায়ক ছিলেন। পরে মেদিনীপুর থেকে লোকসভার সাংসদ হন।

    অগ্নিমিত্রা পালঅগ্নিমিত্রা পাল একজন ফ্যাশন ডিজাইনার। পরে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। ২০২১ সালে আসানসোল দক্ষিণ বিদানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। এদিন বিজেপি মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা। শুভেন্দুর সরকারে এখনও পর্যন্ত তিনিই একমাত্র মহিলা মন্ত্রী।

    ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। এক বছর পর, লকেট চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে  দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হন। ২০২১ সালে, তাঁকে বাংলায় বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ আসন থেকে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষকে পরাজিত করেন। পরবর্তীতে ২০২২ সালে, তিনি আসানসোল লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার কাছে পরাজিত হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে অভিনেতা-রাজনীতিবিদ জুন মালিয়ার কাছে পরাজিত হন।

    এই বছরের শুরুর দিকে তাঁকে বিজেপির বাংলা শাখার সহ-সভানেত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

    সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে, তিনি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন।

    ক্ষুদিরাম টুডুবিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন বাঁকুড়ার রানিবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। শনিবার বিগ্রেডে সাঁওতালিতে শপথবাক্য পাঠ করেন তিনি। সদ্যসমাপ্ত নির্বাচনে ক্ষুদিরাম তৃণমূলের প্রার্থী তনুশ্রী হাঁসদাকে পরাজিত করেন। পেশায় শিক্ষক ক্ষুদিরাম এর আগেও দু’বার রানিবাঁধ কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন। 

    নিশীথ প্রামাণিকমন্ত্রী পদে শপথ নিলেন নিশীথ প্রামাণিকও। রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করালেন। মাথাভাঙা থেকে জিতেছেন নিশীথ।  তিনি বাংলা ভাষায় শপথ নিলেন।

    অশোক কীর্তনীয়াবনগাঁ উত্তর বিদানসবা থেকে জিতে রাজ্যের মন্ত্রী পদে শপথ নিলেন অশোক কীর্তনীয়ার। রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করালেন। তিনিও বাংলায় শপথ নিলেন।

     
  • Link to this news (আজকাল)