ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভায় কায়স্থ, ওবিসি, আদিবাসী থেকে রাজবংশী
আজ তক | ০৯ মে ২০২৬
বাংলার নবম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেড ব্যারাড গ্রাউন্ডে মেগা শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপালের থেকে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী বিধায়ক। কেবলমাত্র শুভেন্দুই নন, পাশাপাশি এদিন আরও বেশ ৫ জন মন্ত্রিসভার সদস্য শপথ নিলেন। ব্রাহ্মণ, কায়স্থ থেকে আদিবাসী, মতুয়া ও রাজবংশী। ভারসাম্য বজায় রেখেই মন্ত্রিসভা গঠিত হল।
শুভেন্দুর ক্যাবিনেটে কারা? দিলীপ ঘোষ (খড়গপুর সদর): খড়গপুর সদর আসন থেকে ৩০ হাজারেরও বেশি ভোট পেয়ে জিতেছেন তিনি। দিলীপ ঘোষ একজন OBC রাজনীতিবিদ। তবে কি কোন দফতর পেতে চলেছেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
অগ্নিমিত্রা পল (আসানসোন দক্ষিণের বিধায়ক): বিপুল পরিমাণ ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। ৫ জনের তালিকায় তিনিই একমাত্র মহিলা মন্ত্রী মুখ। তিনি একজন কায়স্থ রাজনীতিবিদ।
অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তরের বিধায়ক): মতুয়া প্রতিনিধি হিসেবে অশোক কীর্তনিয়াকে রাখা হল শুভেন্দুর ক্যাবিনেটে। যদিও তাঁকে কী মন্ত্রিত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
ক্ষুদিরাম টুডু (রানিবাঁধের বিধায়ক): আদিবাসী বিধায়ক ক্ষুদিরাম টুডুও এদিন রাজ্যপালের থেকে শপথবাক্য পাঠ করেন। আদিবাসী সংক্রান্ত কোনও মন্ত্রিত্ব তাঁকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
নিশীথ প্রামাণিক (রাজবংশী বিধায়ক): উত্তরবঙ্গের BJP নেতা নিশীথ প্রামাণিক শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে। মাথাভাঙার বিধায়কও এদিন শপথগ্রহণ করলেন। তবে কোন মন্ত্রিত্ব তাঁকে দেওয়া হবে, উত্তরবঙ্গের উন্নয়ন সংক্রান্ত দফতরের দায়িত্ব পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।