নতুন বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায় (Tapas Roy)। আগামী মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। অন্যদিকে প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়কে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সাহায্য করবেন বলে জানা যাচ্ছে। তবে বিধানসভার অধ্যক্ষ কে হচ্ছেন তা নিয়ে এখনও জল্পনা রয়েছে। যদিও একাধিক নাম নিয়ে চলছে গুঞ্জন।
রাজ্যবাসীর অপরিসীম প্রত্যাশা। আর সেই প্রবল চাপের মধ্যেই আজ, শনিবার শপথ নিল নতুন বিজেপি সরকার। শপথের (West Bengal CM Oath Ceremony) জন্য এবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানকে বেছে নেওয়া হয়। সেখানেই এদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে এদিন শপথবাক্য পাঠ করেন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু। এদিন মন্ত্রী হিসাবে পাঁচজন শপথ নিলেও মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। তার আগে এদিন প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়ের নাম জানানো হয়েছে।
জানা যাচ্ছে, প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করার পরেই রীতি মেনে অন্য বিধায়কদের শপথ পাঠ করাবেন তাপস রায়। জানা যাচ্ছে, আগামী ১৩ এবং ১৪ মে অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত প্রার্থীরা বিধায়ক হিসেবে শপথ নেবেন। শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে তাপস রায়কে কাজে সাহায্য করবেন বলে জানা যাচ্ছে।