• মমতার চেয়ার গেল বিধানসভার বিরোধী দলনেতার ঘরে, নতুন কুর্সিতে বসবেন শুভেন্দু
    এই সময় | ০৯ মে ২০২৬
  • সুগত বন্দ্যোপাধ্যায় ও বাপন সাউ

    পালাবদল হয়েছে বঙ্গ রাজনীতিতে। ১৫ বছরের তৃণমূল সরকার এখন অতীত। শনিবার, ৯ মে থেকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পথচলা শুরু হলো। আর সরকার বদলের সঙ্গে সঙ্গেই একটু একটু করে বদলে গেল বহু চেনা ছবি। শুক্রবার রাতে ধবধবে সাদা বিধানসভা ভবন সেজে উঠেছিল গেরুয়া আলোয়। এমন ছবি এর আগে দেখা যায়নি। বিকেলের পর থেকে বদল এসেছে আরও অনেক কিছুতেই। তেমনটাই দস্তুর।

    মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে চেয়ারে বসতেন, শুক্রবার রাতে সেই চেয়ার বিরোধীদের ঘরে চলে গিয়েছে। কাঠের বেশ মজবুত চেয়ার। আপাতত তার স্থান হয়েছে বিরোধীদের ঘরে। যে ঘরে বিরোধী দলনেতা বসবেন। নতুন মুখ্যমন্ত্রীর ঘরে কুর্সি বদল।

    অর্থাৎ ১৫ বছর বিধানসভায় যে চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, শুভেন্দু সেই চেয়ারে বসছেন না। বসবেন অন্য চেয়ারে। নিয়ম মেনে খুলে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থাকা মুখ্যমন্ত্রীর নেমপ্লেটও। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেখানে বসবেন, সেই ঘরের বাইরে নেমপ্লেট বসেছে। তাতে ইংরেজিতে লেখা, ‘শ্রী শুভেন্দু অধিকারী, চিফ মিনিস্টার’।

  • Link to this news (এই সময়)