Big Breaking: দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কা। সংবাদ সংস্থা সূত্রের খবর, গোয়েন্দা সূত্র মারফত খবর দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কার কথা সামনে এসেছে। তারপরেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে দিল্লিকে। দিল্লির একাধিক এলাকায় কড়া নজর রাখছে দিল্লি পুলিশ এবং একাধিক নিরাপত্তা এজেন্সি।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বিজেপির হেড কোয়ার্টারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একাধিক সরকারি দপ্তরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। গাড়িতে নাকাতল্লাশি শুরু হয়েছে। এছাড়াও, দিল্লির জনবহুল এলাকার নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, সরকারি অফিস এবং মধ্য দিল্লির জনবহুল এলাকা জঙ্গিদের টার্গেট হতে পারে। আত্মঘাতী হামলা বা গাড়ি-বোমা নিয়ে হামলার আশঙ্কা করা হচ্ছে। দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি-বোমা বিস্ফোরণের ঘটনা কথা মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সূত্রের খবর, রাজনৈতিক দলের অফিস, নানা বাজার, বাস বা গাড়ির ডিপোর দিকেও নজর রাখা হচ্ছে।
বম্ব ডিসপোজ়াল স্কোয়াড, স্লিফার ডগ ইউনিট, ক্যুইক রিঅ্যাকশন টিম তৈরি রাখা হচ্ছে। তৈরি রাখা হচ্ছে দিল্লি দমকল বাহিনীকেও।