• শিক্ষক থেকে মন্ত্রীসভায় রাণীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম
    আজকাল | ১০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ার রাণীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু এবার রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন। 

    শনিবার বিগ্রেড প্যারেড গ্রাউণ্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি বেশ কয়েকজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যেই ছিলেন বাংলার শিক্ষক তথা রাণীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। তবে এখনও পর্যন্ত তাঁর দপ্তর বণ্টন করা হয়নি।

    রাজনীতির পাশাপাশি শিক্ষক হিসেবেও পরিচিত ক্ষুদিরাম টুডু। তিনি বর্ধমান শহরের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষক হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি বর্ধমান শহরের কালনাগেট সংলগ্ন খাঁপাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

    মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাণীবাঁধ ও বর্ধমান, দুই জায়গাতেই খুশির হাওয়া। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, সাধারণ জীবনযাপন ও শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার কারণে মানুষের কাছে সহজেই পৌঁছে যেতে পারেন ক্ষুদিরাম টুডু। এবার মন্ত্রী হিসেবে তাঁর উপর বাড়তি দায়িত্ব আসতে চলেছে বলেই মনে করছেন বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গোপীবল্লভ রায়।
  • Link to this news (আজকাল)