• উত্তরবঙ্গে বদলি তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা প্রতাপ নায়েক
    এই সময় | ১০ মে ২০২৬
  • স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রতাপ কুমার নায়েককে। মুখ্যমন্ত্রীর অফিসের অধীনে পার্বত্য ও স্বরাষ্ট্র দপ্তর কর্মরত ছিলেন তিনি।

    তাঁকে এখন উত্তরবঙ্গে পাঠিয়ে দেওয়া হলো। ৯ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতাপ কুমার নায়েককে দার্জিলিং পুলবাজার ব্লক অফিসে বদলি (placed on detailment) করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এই বদলি কার্যকর (With Immediate Effect) হবে বলে জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে, প্রতাপ কুমার নায়েক আপাতত স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকেই তাঁর বেতন পাবেন।

    রাজ্যে নতুন সরকার তৈরি হতেই একাধিক উচ্চপদস্থ আধিকারিক বদলি হয়েছেন। তবে প্রতাপ কুমার নায়েক ছাড়া আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের কাউকে বদলির ঘটনা শনিবার রাত পর্যন্ত সামনে আসেনি। প্রতাপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের স্টেট কনভেনর পদে রয়েছেন। এই সংগঠনটি তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীদের বলেই জানা যায়।

    সূত্রের খবর, তৃণমূল সরকারের আমলে প্রতাপ নায়েক বেশ ক্ষমতাবান ছিলেন। সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য পোস্টিং সংক্রান্ত বিষয়ে প্রতাপের ভালো রকম প্রভাব থাকত। প্রতাপের রোষানলে পড়লে পোস্টিং নিয়ে সমস্যা হতো বলেও নানা অভিযোগ শোনা যায়। সম্প্রতি প্রতাপের করা ফেসবুক পোস্টের কমেন্টে অনেকেই অভিযোগ করেছেন, তিনি ধমক-চমক দিয়ে রাখতেন।

  • Link to this news (এই সময়)