• Live: গোঘাটে তৃণমূলকর্মীর রহস্যমৃত্যুতে তীব্র চাঞ্চল্য
    এই সময় | ১০ মে ২০২৬
  • হুগলির গোঘাটের কোটা নকুন্ডায় তৃণমূলকর্মীর রহস্যমৃত্যু। দলীয় কার্যালয়ের পিছনে মিলল দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। মৃতের নাম সহদেব বাগ। তিনি নকুন্দা গ্রাম পঞ্চায়েতে সদস্যা চায়না বাগের স্বামী।

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হচ্ছে সেই অনুষ্ঠান। দেখুন সরাসরি:

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নেবেন বিজয় থালাপতি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ইতিমধ্য়েই চেন্নাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন তিনি।

    রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় থালাপতি। সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে ইতিমধ্য়েই হাজির হয়েছেন বিজয়ের গার্লফ্রেন্ড তৃষা।

    পূর্ব মেদিনীপুরের খেজুরিতে হিজলি মসনাদি আলার সামনে গড়ে উঠেছিল অসংখ্য অস্থায়ী দোকান। মূলত পর্যটকদের জন্যই এগুলি গড়ে ওঠে। শনিবার রাতে আগুন লাগে সেখানে। এর জেরে ৩৫টি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। কী ভাবে আগুন লাগল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে রবিবার নিহত চন্দ্রনাথ রথের পূর্ব মেদিনীপুরের গ্রামের বাড়িতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে দেখার পরে নিজের বিধানসভা নন্দীগ্রামেও তিনি যাবেন বলে জানা গিয়েছে।

    অভিনেতা থেকে রাজনীতিতে আসা মাত্র দু’বছর আগে। দক্ষিণী সুপারস্টার বিজয় তাঁর রাজনৈতিক দল Tamilaga Vettri Kazhagam (টিভিকে) গঠন করেছিলেন। আত্মপ্রকাশের প্রথম নির্বাচনে দলকে জয়ের মুখ দেখানোর পর তিনি রবিবার সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

  • Link to this news (এই সময়)