• তামিলভূমে ইতিহাস! মুখ্যমন্ত্রী পদে শপথ থলপতি বিজয়ের, উপস্থিত ‘প্রেমিকা’ তৃষা
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • তামিলনাড়ুতে ইতিহাস! দীর্ঘ জট কাটিয়ে রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের ‘প্রেমিকা’ তৃষা কৃষ্ণণ। মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

    এদিন সকালে শপথ নিতে বিজয় পৌঁছে যান চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে। তাঁর পরনে ছিল সাদা শার্ট, কালো ব্লেজার এবং কালো ট্রাউজার। বিজয় পৌঁছতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁর দল টিভিকে-র কর্মী সমর্থকরা। হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর মঞ্চে উঠে তামিলভাষায় শপথবাক্য পাঠ করতে শুরু করেন দক্ষিণী সুপারস্টার। ‘‘আমি শ্রী জোসেফ বিজয়…’’ – বলতেই যেন গোটা স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে বিজয়-ম্যাজিক। হাততালিতে ফেটে পড়েন হাজার হাজার সমর্থকরা। তাঁর ছবির বিখ্যাত সব ডায়লগগুলিকেও যেন এটি হার মানিয়ে দেয়। গত ছ’দশকে তিনি তামিলনাড়ুর এমন মুখ্যমন্ত্রী হলেন. যিনি দ্রাবিড় জাতিগোষ্ঠীভুক্ত নন। 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)