সংবাদদাতা, তারকেশ্বর: তৃণমূল-বিজেপি সংঘর্ষের মধ্যে পড়ে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসির। গুরুতর আহত অবস্থায় ওসি সুব্রত সাধু ভর্তি তারকেশ্বরের একটি বেসরকারি নার্সিংহোমে। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে।শনিবার সন্ধ্যায় তারকেশ্বর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখনই দুই পক্ষকে সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন তারকেশ্বর থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। এই ঘটনায় পাঁচ বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী, সমর্থকরা। বিজেপির দাবি, পুলিশের উপর এই হামলার ঘটনায় তাদের দল কোনোভাবেই জড়িত নয়। দায়ী তৃণমূলের কর্মী, সমর্থকরা। দ্রুত তাঁদের গ্রেপ্তার করতে হবে। আটক বিজেপি কর্মীদের মুক্তি এবং তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।