সংবাদদাতা, বজবজ: জনরোষের শিকার হতে পারেন, এই আশঙ্কায় ছ’দিন আগে ফলতা থেকে উধাও হয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা জাহাঙ্গির খান। অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশে ও পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরলেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির। ডায়মন্ডহারবারের একটি বিলাসবহুল হোটেলে আত্মগোপন করে থাকা জাহাঙ্গিরকে শুক্রবার মধ্যরাতে পুলিশি প্রহরায় বাড়ি ফেরানো হয়। প্রসঙ্গত, ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে আগামী ২১ মে। ফলে কমিশনের নিয়ম মেনেই সব দলের প্রার্থীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হব নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। তাই পুলিশই জাহাঙ্গিরকে বাড়িতে ফেরাল বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গির খান বেলসিংহে নিজের ঘরে ঢুকলেও বাইরে বেরচ্ছেনা না একেবারেই। তাঁর অনুগতরাও ধারেকাছে যাচ্ছেন না।