• শ্যামপুরে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
    বর্তমান | ১০ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে, শ্যামপুর থানার কোলিয়া ঘোষপাড়ায়। মৃত যুবকের নাম লক্ষ্মীকান্ত শাসমল (২৬)। বাড়ি শ্যামপুর থানার আয়মা গোবরদহ গ্রামে। দুর্ঘটনায় বাইকে থাকা অন্য এক যুবক গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট কলেজে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে গড়চুমুক থেকে মাতাপাড়ার দিকে যাওয়ার রাস্তা ধরে বাইকে এক বন্ধুকে চাপিয়ে বাড়ির দিকে ফিরছিলেন লক্ষ্মীকান্ত। তবে দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। পথে কোলিয়া ঘোষপাড়ার কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দেওয়ালে ধাক্কা দেয়। এতে দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এরপর আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক লক্ষ্মীকান্তকে মৃত বলে ঘোষণা করেন। 
  • Link to this news (বর্তমান)