• কলকাতা পুলিশের ৯৩ কর্মীকে বদলি
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। আর এরপরেই কলকাতা পুলিশের ৯৩ জন কর্মীকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বদলির সিদ্ধান্ত নেওয়া হল। এই তালিকায় আছেন নামজাদা একাধিক ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর সহ কনস্টেবলও। সূত্রে খবর, এই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে ‘পক্ষপাতিত্ব’এর অভিযোগ উঠেছিল। কমিশনের নিয়ম অবজ্ঞা করে তাঁরা তৃণমূলের গোপন ‘সোর্স’ হিসেবে কাজ করছিলেন। এছাড়া ট্রাবল মোঙ্গার, তৃণমূলের ভোট ম্যানেজার সহ দাগী আসামীদের ধরতে কোনও পদক্ষেপই নেয়নি। তৃণমূলের হয়ে কাজ করায় তাঁরা ‘স্ক্যানার’এ চলে যান। এছাড়া, সোনা পাপ্পুর মতো দাগী অপরাধীকেও ধরতে পারেনি লালবাজারের গুন্ডা দমন শাখা। নির্বাচন শেষ হতেই বিজেপি সরকার গঠন করতেই কলকাতা পুলিশের সেই ৯৩ জন পুলিশকর্মীর উপর কোপ পড়তে চলেছে। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কমিশনের নির্দেশ মেনে কাজ করেন কলকাতা পুলিশের একঝাঁক পুলিশ কর্তা ও কর্মী। আর ফল ঘোষণা হতেই বাংলার মসনদে বসেই তৃণমূল কলকাতা পুলিশের একাধিক কর্মীকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বদলি করা হয়।
  • Link to this news (বর্তমান)