২০২৪ সালে দেশে প্রতি ১৮ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, দেশে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৫০টি করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে।
২০২৪ সালে দেশে মোট ৫৮,৮৩,৪৩৫টি Cognizable Crime রেকর্ড হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬২,৪৪,৪৫৭। অর্থাৎ এক বছরে এই ধরনের অপরাধ সংখ্যা কমেছে প্রায় ৬ শতাংশ। খুনের ঘটনাও ২.৪ শতাংশ কমেছে। প্রতি এক লক্ষ জনসংখ্যায় অপরাধের হার ২০২৩ সালে ছিল ৪৪৮.৩। সেই পর্যায় থেকে কমে ২০২৪ সালে তা হয়েছে ৪১৮.৯।
মহিলাদের বিরুদ্ধে ঘটনা অপরাধের ঘটনায় মোট ৪,৪১,৫৩৪টি মামলা দায়ের হয়েছে ২০২৪ সালে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪,৪৮,২১১। প্রতি লক্ষ মহিলা জনসংখ্যায় অপরাধের হার ৬৬.২ থেকে কমে হয়েছে ৬৪.৬।
মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচারের অভিযোগে। এই ধরনের মোট ১,২০,২২৭টি মামলা নথিভুক্ত হয়েছে। মহিলা অপহরণ ও কিডন্যাপিংয়ের ৬৭,৮২৯টি এবং POCSO আইনের অধীনে ৬৭,৮০৯টি মামলা দায়ের হয়েছে।
মহিলাদের শ্লীলতাহানির উদ্দেশ্যে হামলার ৪৮,৩০৩টি এবং ধর্ষণের ২৯,৫৩৬টি মামলা নথিভুক্ত হয়েছে। যৌন হেনস্থার ১৫,৬০৯টি, শালীনতাকে অপমানের ৯,২৪১টি এবং জোর করে পোশাক খুলে দেওয়ার উদ্দেশ্যে হামলায় ৮,৪০৯টি মামলা দায়ের হয়েছে।
ধর্ষণের মামলায় রাজস্থান শীর্ষে রয়েছে। সেখানে ৪,৮৭১টি মামলা নথিভুক্ত হয়েছে।এর পরে রয়েছে উত্তরপ্রদেশ (৩,২০৯), মহারাষ্ট্র (৩,০৯১), মধ্যপ্রদেশ (৩,০৬১) এবং হরিয়ানা (১,৩৯১)।
রাষ্ট্রবিরোধী অপরাধ ৬.৬ শতাংশ বেড়ে ৪,৮৭৩ থেকে ৫,১৯৪-এ পৌঁছেছে। অর্থনৈতিক অপরাধ ৪.৬ শতাংশ বেড়ে ২,০৪,০০০ থেকে ২,১৪,০০০ হয়েছে। দুর্নীতির মামলা সামান্য কমে ৪,০৬৯ থেকে ৪,০৫৩ হয়েছে।
NCRB-র রিপোর্টে মোট অপরাধ কিছুটা কমলেও মহিলাদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যান এখনও গভীর উদ্বেগের কারণ।