• মাদক খাইয়ে ‘ধর্ষণ’, ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল! কেরলে তরুণীকে নির্যাতনে অভিযুক্ত চেনা অটোচালক
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • প্রতিবেশী তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণে অভিযুক্ত কেরলের এক অটোচালক। এমনকী যৌন হেনস্তার মুহূর্তের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল। দক্ষিণের রাজ্যের আদুর জেলার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অটোচালক বিনোদকে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২৮ বছরের বিবাহিত তরুণী বিনোদের বাড়ির কাছে একাই থাকতেন। কাজের সূত্রে তাঁর অটোতে করেই যাতায়াত করতেন মাঝেমধ্যে। গত ফেব্রুয়ারি মাসে একদিন প্য়াকেজ ফলের রসের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে দেন অটোচালক। এর পর তাঁকে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও এবং ছবি তুলে রাখেন। যা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে মহিলাকে বেশ কয়েক বার ধর্ষণ করেন।

    বিনোদ সোশাল মিডিয়ায় ভিডিওগুলো শেয়ার করার হুমকি দিতে থাকায় গোটা বিষয়টি স্বামীকে জানান। এর পরেও অত্যাচার থামেনি। অভিযোগ, একদিন রাগের মাথায় তরুণীকে মারধরও করেন বিনোদ। শেষ পর্যন্ত গত মাসে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এর পরেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় জেলার পুলিশপ্রধানের সঙ্গে দেখা করেন নির্যাতিতা। এর পর শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অটোচালককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)