• টোলপ্লাজ়ায় ইউপিআই পেমেন্ট, ‘ডিজিটাল’ ফুটপ্রিন্টের হাত ধরে খুলবে চন্দ্রনাথ খুনের রহস্যের জট?
    এই সময় | ১০ মে ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে আরও একধাপ এগোলেন তদন্তকারীরা। রহস্য জট খুলতে শুরু করেছে ‘ডিজিটাল’ ফুটপ্রিন্টের হাত ধরে। তদন্তে নেমে বালি টোলপ্লাজ়াকেই এখন তুরুপের তাস হিসেবে দেখছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, বালি টোলপ্লাজ়ায় UPI-এর মাধ্যমে করা একটি পেমেন্টই এখন ঘাতকদের দরজায় পৌঁছে দিচ্ছে তদন্তকারীদের।

    তদন্তকারীরা জানতে পেরেছেন, অপারেশনের আগে খুনে ব্যবহৃত সেই নিসান মাইক্রা গাড়িটি বালি টোলপ্লাজ়া অতিক্রম করেছিল। সেই সময় টোলের টাকা মেটাতে নগদ নয়, বরং ইউপিআই ব্যবহার করেছিল গাড়িতে থাকা এক অভিযুক্ত।এই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই অভিযুক্তের পরিচয় ও মোবাইল নম্বর হাতে পেয়েছে পুলিশ। শুধু তাই নয়, বালি টোলপ্লাজ়ার সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে গাড়ি ও আরোহীদের ছবি। এই জোড়া সূত্র মেলাতেই তদন্তে এসেছে বড় সাফল্য।

    ইতিমধ্যেই চন্দ্রনাথ খুনে যে অস্ত্রটি ব্যবহৃত হয়েছে, সে সম্বন্ধে ইতিমধ্যেই জানতে পেরেছেন তদন্তকারীরা। অস্ট্রিয়ায় তৈরি গ্লক –৪৭ এক্স পিস্তল ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। কোথা থেকে এই অস্ত্র হত্যাকারীদের হাতে এল, সে ব্যাপারেও তদন্ত করা হচ্ছে। এই খুনের সঙ্গে ভিন দেশের যোগসূত্রের বিষয়টিও উড়িয়ে দেননি তদন্তকারীরা।

    উল্লেখ্য, চন্দ্রনাথ রথকে গত ৬ মে, ২০২৬-এর রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনার তদন্তে ইতিমধ্যে সিআইডি ও এসটিএফ (STF) বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে।

  • Link to this news (এই সময়)