• ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতি ফের শুরু করার দিকে জোর প্রধানমন্ত্রীর
    এই সময় | ১১ মে ২০২৬
  • পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট। এই পরিস্থিতিতে কোভিড-সময়ের কর্মপদ্ধতি পুনরায় চালুর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, বিশ্বজুড়ে চলা সঙ্কটের পরিস্থিতি মোকাবিলায় ফের বাড়ি থেকে কাজ, অনলাইন কনফারেন্স এবং ভার্চুয়াল মিটিংয়ের মতো কাজের দিকে জোর দেওয়ার আবেদন করেন তিনি। এই সঙ্গে এই পরি স্থিতিতে পেট্রল, ডিজেল ও গ্যাসের সংযত ব্যবহার করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এক বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সোনা কেনা থেকে বিরত থাকার জন্যও সবার কাছে আবেদন জানান তিনি। রবিবার, হায়দরাবাদে তেলঙ্গানা রাজ্যের জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই এই আবেদন জানান তিনি।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)