• রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ‘পঞ্চবটি’ ফের খুলল বিশ্বভারতী
    দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৬
  • রবীন্দ্রজয়ন্তীর আবহে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ‘পঞ্চবটি’ অঙ্গন। ২৫ বৈশাখ থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করেছে। উত্তরায়ণের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত এই পঞ্চবটি অঙ্গন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত।

    বিশ্বকবি নিজ হাতে অশ্বত্থ, বট, বিল্ব, অশোক ও আমলকি- এই পাঁচটি বৃক্ষ রোপণ করেছিলেন। পরিকল্পনায় ছিলেন পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী।দীর্ঘদিন দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল এই এলাকায়। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি আশ্রমিক, পড়ুয়া ও রবীন্দ্রঅনুরাগীরা। উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানান, ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই নতুনভাবে সংরক্ষণ করে পঞ্চবটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথের পাঁচটি বাড়িও সাধারণের জন্য খুলে দেওয়ার দাবি উঠেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)