• গুলিতে ঝাঁজরা নাড়ির টান! উত্তরপ্রদেশে মাতৃদিবসে মাকে ‘খুন’ যুবকের, সম্পত্তির লোভে ‘হত্যা’ ভাইকেও
    প্রতিদিন | ১১ মে ২০২৬
  • এজগতের বহু সম্পর্কই ভুয়ো। কেবল শাশ্বত সন্তানের প্রতি মায়ের নারীর টান। সেই ভালোবাসাকেও মিথ্যে প্রমাণ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। পৈতৃক সম্পত্তির লোভে মাতৃদিবসের দিনে নিজের মাকে গুলি করে খুন করলেন তিনি। হত্যা করলেন ছোট ভাইকেও।  এমন ঘটনায় হতবাক আত্মীয়-প্রতিবেশীরা।

    ১০ মে, রবিবার গোটা পৃথিবী সন্তানের প্রতি মায়েদের আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছে। সেদিনই ভয়ংকর কাণ্ড ঘটে গেল উত্তরপ্রদেশের বান্দায়। পৈতৃক সম্পত্তি নিয়ে মা-ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চলছিল রাজকিশোর গুপ্তর। তাঁরা সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই জানতেন তিনি। এই নিয়ে ঝামেলা চরমে ওঠে এদিন। এর পরেই মা ও ভাইকে হ্যান্ডগান দিয়ে গুলি করে খুন করেন রাজকিশোর। গুলির শব্দ ছুটে আসেন স্থানীয়রা। জানা গিয়েছে, মা-ভাইয়ের উপর হামলা চালালেও আদতে সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন বাবা।

    রাজকিশোরে গুলিতে রক্তাক্ত মা ও ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে হত্যাকাণ্ডের পরেই পালিয়ে যান রাজকিশোর। ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযান চালিয়েও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি জোড়া খুনে অভিযুক্ত রাজকিশোর গুপ্তকে।
  • Link to this news (প্রতিদিন)