• Breaking News Live: রাজ্য বিজেপি দপ্তরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, শঙ্খধ্বনি-পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনা
    এই সময় | ১১ মে ২০২৬
  • নবান্নে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য বিজেপি দপ্তরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শাঁখ বাজিয়ে, উত্তরীয় পরিয়ে বরণ করা হয় সেখানে। তাঁর আগমন উপলক্ষে ফুল ও মালা দিয়ে সাজানো হয়েছে গোটা চত্বর।

    শমীক ভট্টাচার্যের সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে বিজেপি অফিসের দিকে রওনা হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সকালে মুখ্যমন্ত্রীকে দেখতে জমে যায় প্রচুর মানুষের ভিড়।

    সোমবার শুরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নয়া ইনিংস। সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েই তিনি যান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে। সেখানে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। এ দিন একগুচ্ছ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

    কন্যাযাত্রী যাওয়ার পথে স্করপিও এবং বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত এক, গুরুতর আহত পাঁচ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার মধ্য রাতে চাঞ্চল্য ছড়ায় মালদার গাজোলে।

    গুজরাটের গির সোমনাথে, আজ, সোমবার আয়োজিত ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমনাথ মন্দিরের সংস্কারের পরে উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এ দিন সোমনাথ মন্দিরে বিশেষ পুজো, কুম্ভাভিষেক এবং ধ্বজারোহণ অনুষ্ঠানে অংশ নেবেন। গির সোমনাথে সকাল থেকেই শুরু বর্ণাঢ্য অনুষ্ঠান।

  • Link to this news (এই সময়)