• শমীকের সঙ্গে বিশেষ সাক্ষাৎ শুভেন্দুর
    আজকাল | ১১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ, সোমবার প্রথম কর্মব্যস্ত দিনে পা রাখলেন শুভেন্দু অধিকারী। এদিন নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক থাকলেও, দিনের শুরুতেই তিনি পৌঁছে যাচ্ছেন সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে। সেখানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

    নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আজ সল্টলেক পার্টি অফিসকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। দলের নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে। দলীয় দপ্তরের কর্মসূচি সেরে তিনি নবান্নে যাবেন, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম সোমবারের ঠাসা কর্মসূচি রয়েছে। প্রশাসনিক মহলের নজর এখন নবান্নের সেই বৈঠকগুলোর দিকেই। 

    এদিন প্রথমে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িযান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • Link to this news (আজকাল)