সোমবার নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ৬টি বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। এ দিন মিটিংয়ের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকি মন্ত্রীদের নিয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা ঘোষণা করেছেন।
বাংলার জনগণ তথা ৯৩ শতাংশ ভোটাপ্রদানকারীদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন, তাদের অধীনে থাকা ভোটকর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজ়ার্ভার, কেন্দ্রীয় ও রাজ্যের পুলিশ, সংবাদমাধ্যম, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পরবর্তী ক্যাবিনেট মিটিং পরের সোমবার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরের বৈঠকেই ডিএ ও বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।