মেয়াদ শেষের পরে কিংবা অবসরের পরেও নিয়োগ করা হয়েছিল যে আধিকারিকদের, তাঁদের কাজ থেকে পাকাপাকি ভাবে ছুটি দেওয়া হলো। সোমবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন বোর্ড, সংস্থা, অ-সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগে নিযুক্ত মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের কাজের মেয়াদ অবিলম্বে শেষ করার প্রক্রিয়া শুরু করতে হবে।
পাশাপাশি, অবসর নেওয়ার পরেও অর্থাৎ ৬০ বছর পেরিয়েও পুনর্নিয়োগ পেয়েছেন বা চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে, এমন কর্মরত আধিকারিকদের পরিষেবাও দ্রুত বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
সবিস্তার আসছে