• নবান্নে চলছে শুভেন্দুর মন্ত্রীসভার প্রথম বৈঠক
    দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৬
  • সোমবার বেলা ১২টায় শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠক হয়  নবান্নে। পাশাপাশি প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। এ ছাড়া বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে পর পর তিনটি বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি।

    এর পরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জ়োনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

    নবান্নে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ১৪ তলার ঘরে এই বৈঠকটি চলছে। এই বৈঠকে রয়েছেন শনিবার শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নেওয়া  দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রমাণিক। তাঁদের দপ্তর অবশ্য এখনও বন্টন করা হয়নি। ছিলেন বেশ কয়েকটি দপ্তরের সচিব এবং আধিকারিকেরাও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)