• বদলে যাচ্ছে জনবিন্যাস! মোদি-শাহের অঙ্গীকার মেনে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণের পথে শুভেন্দু
    প্রতিদিন | ১১ মে ২০২৬
  • দ্রুত জনবিন্যাস বদলাচ্ছে বাংলার! সীমান্ত পার্শ্ববর্তী এলাকাগুলিতে হিন্দু-মুসলিম বাসিন্দাদের অনুপাত বদলানোর অভিযোগ বিস্তর। বাংলায় অনুপ্রবেশকারী রুখতে সীমান্ত সিল করার কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গে প্রচারে এসে বারবার নরেন্দ্র মোদি থেকে অমিত শাহের মুখে উঠে এসে বাংলার সীমান্তে লাগোয়া অঞ্চলে জনবিন্যাসের বদলের প্রসঙ্গ। এবার বাংলায় নতুন সরকার গঠনের পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে (West Bengal First Cabinet Meeting) শুভেন্দুর মুখেও একই কথা। জনবিন্যাস বদলানোর সর্বপ্রথম পদক্ষেপ হিসেবে সামীন্তে কাঁটাতার দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তে নেোয়া হল প্রথম ক্যাবিনেটের বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে আমরা জমি হস্তান্তরের অনুমোদন দিলাম। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে জমি। ভূমি ও রাজস্ব সচিবের ও মুখ্যসচিবের তত্ত্বাবধানে হবে জমি হস্তান্তর প্রক্রিয়া।”

    শুধু বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণাই নয়। বাংলায় চালু থাকা যে কোনও সামাজিক প্রকল্প বন্ধ না থাকার কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আরও একটি বিষয় উল্লেখযোগ্যভাবে মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “বাংলায় চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কোনও অভারতীয়রা যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, তাও দেখা হবে। কোনও মৃত মানুষের নামে প্রকল্পের সুবিধা যাবে না। স্ক্রুটিনির পরই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষ। “

    প্রসঙ্গত, ‘ভরসার বাংলা’ তৈরির প্রতিশ্রুতি দিতে কেন্দ্রীয় নেতাদের উত্থাপন করা তিনটি শব্দবন্ধ ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নাীতির পথেই এবার হাঁটতে চলেছে বাংলার নতুন সরকার। অনুপ্রবেশেরকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বাংলা থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের হঠানোর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই উঠে এল সেই প্রসঙ্গ। রাজ্য সরকারের বিরুদ্ধে অনাচারের অভিযোগ তুলে বিএসএফের হাতে জমি হস্তান্তরের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবের কাঁধেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করার কথা জানান মুখ্যমন্ত্রী। এতদিন জমি হস্তান্তের ঢিলেমি ছিল রাজ্যের। এবার সীমান্ত বন্ধ করার আরও কোনও অন্তরায় থাকল না। বিএসএফকে ১০৫ একর জমি হস্তান্তের প্রক্রিয়া শুরু হবে আজ থেকেই। মোদি-শাহের প্রতিশ্রুতি মতোই শ্যামাপ্রসাদের স্বপ্নের অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গঠনের অঙ্গীকার নিল বাংলার নতুন সরকার।
  • Link to this news (প্রতিদিন)