• প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই বড় ঘোষণা করলেন শুভেন্দু
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বোর্ড, সংস্থা, নন-স্ট্যাটিউটরি বডি এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং গুলিতে নিযুক্ত মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারম্যানদের মেয়াদ অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী বা আমলারা যাঁরা ৬০ বছরের পরেও পুনর্নিয়োগ বা পরিষেবা বৃদ্ধির মাধ্যমে কাজ করছেন, তাঁদের চাকরির মেয়াদও অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে ৬০ বছর বয়সে অবসরের পর একাধিক আমলাদের বিভিন্ন সরকারি পদের মাথায় রাখা হত। এদিন প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই সেই সমস্ত আমলাদের সরিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    উল্লেখ্য, এদিন মন্ত্রিসভার বৈঠকের পর পাঁচ মন্ত্রীকে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করে, স্পষ্ট কয়েকটি পয়েন্ট তুলে ধরেন। তাতে এক প্রকার স্পষ্ট, পুরনো সরকারের যেসব খামতির দিকে আঙুল তুলে, সুর চড়িয়ে, ক্ষমতায় এসেছেন, একেবারে শুরু থেকেই, সেদিকে নজর দিচ্ছেন তিনি।

    একদিকে যেমন প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে, তেমনই সরকারি চাকরিপ্রার্থীদের বয়স নিয়েও বিরাট বার্তা দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)