• পঞ্চায়েতে দিলীপ, ক্রীড়ায় নিশীথ, ঘোষিত মন্ত্রিসভা
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দুর সরকার। বিজেপির সরকার। সোমবার সেই সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়ে গিয়েছে। তবে মন্ত্রিসভায় ছিলেন কেবল পাঁচজন। তারপরেও জয়ী বিধায়কদের বৈঠক হয় নবান্নতে। সূত্রের খবর সেই বৈঠকেই মন্ত্রী সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। তবে জল্পনা ছিল, পাঁচ মন্ত্রী, অর্থাৎ যাঁরা শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছেন, তাঁরা কে কোন দপ্তর পাচ্ছেন।

    সূত্রের খবর-গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া ও যুব কল্যাণ নিশীথ প্রামাণিক।নারী ও শিশু কল্যাণ এবং পুর-উন্নয়ন মন্ত্রী হচ্ছেন অগ্নিমিত্রা পাল। সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছেন ক্ষুদিরাম টুডু। খাদ্য  এবং সমবায় মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া। 

     
  • Link to this news (আজকাল)