• ১ জুন থেকেই চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন।

    বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্র প্রকাশের সময়ই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিল বিজেপি। এর পাশাপাশি, ১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

    এর আগে তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে ১৫০০ টাকা করে পেতেন। তফসিলি জাতি, উপজাতিরা পেতেন মাসে ১৭০০ টাকা করে। তবে বিজেপি সরকারের আমলে মাসে ৩০০০ করে পাবেন মহিলারা।
  • Link to this news (আজকাল)