• কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা? তারিখ জানিয়ে দিলেন CM শুভেন্দু
    আজ তক | ১২ মে ২০২৬
  • প্রতীক্ষা ছিল সকলেরই। প্রথম ক্যাবিনেট বৈঠকের দিনই যাবতীয় কৌতুহলের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকরী জানিয়ে দিলেন, কবে থেকে রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাবেন। নির্বাচনী ইশতেহারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলায় BJP ক্ষমতায় এলে মহিলাদের মাসে মাসে দেওয়া হবে ৩ হাজার টাকা। প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারকে টক্কর দিতেই এই প্রকল্পের ভাবনা থিল গেরুয়া শিবিরের। সেইমতো ক্ষমতায় আসার পরই ঘোষণা হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। 

    সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনই ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর প্রথম ক্যাবিনেটেই নির্ধারিত হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবে। প্রাথমিক ভাবে ধাপে ধাপে এই প্রকল্পটি চালু হবে। 

    যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাঁদের টাকা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে না বলেও খবর। অনেকেরই মনে একটা বিষয় নিয়ে সন্দেহ ছিল যে, আগের সরকার যা যা প্রকল্প চালু করেছিল, সেগুলি কি বন্ধ হয়ে যাবে? যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন মুখ্য়মন্ত্রী নিজেই। জানিয়ে দিয়েছেন,কোনও চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। শুভেন্দু বলেন, 'চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রচারের সময়েও জানানো হয়ছিল। ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের, কোনও প্রকল্পই বন্ধ করা হচ্ছে না।' মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আমরা পেপারলেস অফিস করব। সমস্ত পোর্টালগুলি আপডেট করা হবে। সকল উপভোক্তা DBT-র মাধ্যমে টাকা পাবেন। সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে। তবে কোনও মৃত ব্যক্তি সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনও অ-ভারতীয় এই ধরনের স্কিমের টাকা পেতে পারেন না।' 

     
  • Link to this news (আজ তক)