• সরকারি বাসে মহিলাদের FREE-তে সফর ১ জুন থেকেই, ঘোষণা শুভেন্দু সরকারের
    আজ তক | ১২ মে ২০২৬
  • বাংলার জন্য ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন  বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মহিলারা  সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সরকার গড়েই সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, ১ জুন থেকে রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

    অর্থাৎ, জুন থেকেই সরকারি বাসে উঠলে কোনও ভাড়া  দিতে হবে না মহিলাদের।  প্রসঙ্গত, জুন মাস থেকেই অন্নপূর্ণার ভাণ্ডার চালু হচ্ছে মহিলাদের জন্য। জুন থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। একই সঙ্গে জুন থেকেই চালু হবে স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পও। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর পর বৈঠক করেন। সেখানেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রসঙ্গত সরকার গঠনের পর একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে ইশতেহারে অমিত শাহ জানিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদেরকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করার সুবিধা দেওয়া হবে। সেই কথাই রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে কোনও রকম ভাড়া লাগবে না। বিনামূল্য তাঁরা যাতায়াত করতে পারবে।


    ভোটপ্রচারে এসে মোদী-শাহ মহিলা ভোটব্যাঙ্ক টানতে  প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হল, সেই প্রতিশ্রুতি পূরণ হবে। আগামী ১ জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা।
  • Link to this news (আজ তক)