• Breaking News Live: মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের
    এই সময় | ১২ মে ২০২৬
  • তামিলনাড়ুর কুর্সিতে বসেই বড় সিদ্ধান্ত নিলেন সুপারস্টার তথা মুখ্যমন্ত্রী বিজয়। সে রাজ্যের মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে সমস্ত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে ৭১৭টি দোকান পাকাপাকিভাবে বন্ধ করতে হবে।

    তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের TVK-র উত্থান ও সরকার গঠন নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। সেই আলোচনা কেবল রাজনৈতিক স্তরে নয়, বিজয়ের দলের ১০৮ বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়েও চলছে। একটি সূত্রের খবর, TVK-র বিধায়কদের মধ্যে রয়েছেন ৬ জন PhD ধারী, ২২ জন পোস্ট গ্র্যাজুয়েট, ৫ জন IIT ইঞ্জিনিয়ার, ৮ জন MBBS ডাক্তার, ৪০ জন আইনজীবী ও ইঞ্জিনিয়ার। এ ছাড়াও রয়েছেন বহু গ্র্যাজুয়েট এবং তরুণ বিধায়ক। তামিলনাড়ুর নতুন বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা হচ্ছে সোশ্য়াল মিডিয়াতেও। অনেকেই দাবি করেছেন, এই প্রথম কোনও রাজ্যের সরকার গড়তে যাঁরা এগিয়ে এলেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা অনেক রাজনৈতিক দলের কাছেই ঈর্ষার কারণ।

    ভোটের ফল প্রকাশ হয়েছে ৪ মে। তার আট দিনের মাথাতেও কেরালায় কে মুখ্যমন্ত্রী হবেন, তা ঠিক হয়নি। পিনারাই বিজয়নের নেতত্বাধীন Left Democratic Front-কে বিধানসভা নির্বাচনে পরিজিত করে কেরালায় ১০ বছর পরে ক্ষমতায় এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন United Progressive Front। ভোটে ৬৩ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে কংগ্রেস। সূত্রের খবর, কেরালায় মুখ্যমন্ত্রী পদের দাবিদার কংগ্রেসের অনেকেই। সেই কারণেই এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করা যায়নি।

    পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজিত বসুকে ব্যাঙ্কশাল আদালতে ইডি স্পেশাল কোর্টে নিয়ে যাওয়া হলো। প্রাক্তন দমকলমন্ত্রীর বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ। বয়ানে অসঙ্গতির পেয়ে তাঁকে গ্রেপ্তার করে ইডি।

    পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকলমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর হাসপাতালে। রাতে সিজিও-তেই রাখা হয়েছিল সুজিত বসুকে। স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁকে আদালতে পেশ করার জন্য রওনা হলো ইডি।

    রাজ্যের পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী, তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার রাতে গ্রেপ্তারির পর আজ, মঙ্গলবার তাঁকে পেশ করা হবে আদালতে।

    উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    রাজভবনে মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়। এ দিন সন্ধ্যায় মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়কে এই পদে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি।

  • Link to this news (এই সময়)